আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 12, 2026, 9:30 am || প্রকাশের তারিখ: January 4, 2020, 1:28 pm
‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’ এই স্লোগানে পিরোজপুরে আলোচনা সভা
সৈয়দ বশির।।  ‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’ এই  স্লোগানে পিরোজপুরে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। ‘প্রকৃতি মেলা’ ২০২০ উপলক্ষে একটি বেসরকারি টেলিভিশনের উদ্যোগে শুক্রবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আযোজন করা হয়েছে। আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাম্পাদক মো. মুনিরুজ্জামান নাসিম, জেলা শিল্পকলা একাডেমীর সম্পাদক জিয়াউল আহসান গাজী, পৌরসভার প্যানেল মেয়র সাইদুল্লাহ লিটন। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় র‌্যালী।

বক্তারা বলেন,প্রকৃতি আজ ধ্বংসের পথে।আমাদের দেশ থেকে দিন দিন উজাড় হচ্ছে সবুজ বনায়ন।কৃষি জমি ভরাট করে হচ্ছে বাড়ি,– শিল্প-কারখানা। তাই আমাদের এখনই খুব প্রয়োজন নিজেদের বাচাঁতে সবাইকে সাথে নিয়ে বেসি বেসি গাছ রোপণ করা। তা নাহলে একদিন সব ধ্বংস হয়ে যাবে। তাই আসুন ‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’।

আলোচনা সভা ও র‌্যালীতে জনপ্রতিনিধি, আইনজীবী, কৃষিবিদ, সাংবাদিক, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন পেশাজীবী উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম