আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 19, 2026, 4:20 pm || প্রকাশের তারিখ: January 4, 2020, 2:53 pm
আরেকটি যুদ্ধের ধকল সামলাতে পারবে না বিশ্ব : জাতিসংঘ
আমাদেরবাংলাদেশ ডেস্ক: মার্কিন বিমান হামলায় ইরানের প্রভাবশালী সামরিক কমান্ডার কাসেম সোলেইমানি  নিহত হওয়ার ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘরে মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস।

এক বিবৃতিতে অ্যান্তেনিও গুতেরেসের মুখপাত্র বলনে, এ হামলার ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়বে। এ মুর্হূতে ওই অঞ্চলে আরেকটি যুদ্ধের ধকল সামলাতে পারবে না বিশ্ব। তাই শীর্ষ নেতাদের সর্বোচ্চ ‘আত্মসংযম’ চর্চার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হামলায় নিহত হন কাসেম সোলেইমানি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে কাসেম সোলেইমানিকে হত্যা করা হয় বলে নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম