আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 12, 2026, 9:28 am || প্রকাশের তারিখ: January 4, 2020, 4:27 pm
পাইকগাছায় ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শাহরিয়ার কবির।। খুলনার পাইকগাছায় ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শনিবার(৪ জানুয়ারী)ভোর ছয় টার সময় উপজেলা, কলেজ ও পৌর ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা আওয়ামীলীগ দলীয় কার্যলয়ের সামনে উপস্থিত হয়ে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয়  পতাকা উত্তোলন ও পরবর্তী  সকাল সাড়ে ১০ টার দিকে থেকে র‌্যালী বের করে।র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামীলীগ কার্যলয়ে  এসে শেষ হয়।

র‌্যালী শেষে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে কেক কেটে  প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেণ  উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। এ সময় আরো উপস্থিত ছিলেন,এম এম আজিজুল হাকিম,ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি  তৃপ্তি রঞ্জন সেন,কবির আবু হানিফ সোহেল,জেলা ছাত্রলীগনেতা "পার্থ প্রতীম চক্রবর্তী", নিত্যানন্দন, মাসুদুর রহমান মানিক, পৌর ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, কলেজ ছাত্রলীগ নেতা রমজান সরদারসহ উপজেলা ছাত্রলীগনেতা মুক্ত অধিকারী, শাহরিয়ার কবির, সাহেব আলী, নাঈম,শাহিন, সাগর,উজ্জ্বল,মামুন,পার্থসানা,রাজীব সরকার, রুহুল-আমিন প্রমুখ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম