আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 12, 2026, 9:30 am || প্রকাশের তারিখ: January 5, 2020, 8:35 am
সাভারে গৃহবধূ হত্যার ঘটনায় আটক ৩
নিজস্ব প্রতিবেদক।।সাভারে টুকটুকি বেগম (২০) নামে এক গৃহবধূকে হত্যার ঘটনায় তিন যুবকে আটক করেছে মডেল থানা পুলিশ । রবিবার সকালে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বিয়টি নিশ্চিত করেন। আটকেরা হলেন- সাভারের উত্তর জামসিং এলাকার মৃত আব্দুল জলিল ছেলে জনি, একই এলাকার শুকুর আলী ছেলে সেলিম, নারায়নগঞ্জের সুনারগাঁ এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে জুয়েল ।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ আমাদেরবাংলাদেশ.কমকে জানান,গত ২৮ ডিসেম্বর সকালে স্থানীয়দের খবরে সাভার পৌর এলাকার উত্তর জামসিং মহল্লার একটি নির্মাণাধীন পরিত্যক্ত বাড়ি থেকে টুকটুকি নামে এক গৃহবধূর হাত-পা বাঁধা বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। এঘটনায় জড়িত সন্দেহে রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের জামসিং এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন জনকে আটক করা হয়। পরে আটকদের আদালতে পাঠানো হয় বলেও জানান তিনি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম