আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 10:55 pm || প্রকাশের তারিখ: January 5, 2020, 11:35 am
পরিবারতন্ত্রের প্রধান পৃষ্ঠপোষকই হচ্ছে বিএনপি : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বিএনপিকেই পরিবারতন্ত্রের প্রধান পৃষ্ঠপোষক বলে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ইশরাক কোন যোগ্যতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে মনোনয়ন পেয়েছেন? তিনি কি রাজনীতি করেছেন? রোববার (৫ জানুয়ারি) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।



তথ্যমন্ত্রী বলেন, বিএনপির প্রয়াত নেতা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক- সেই যোগ্যতা থেকে মনোনয়ন দেয়া হয়েছে ইশরাককে। তাবিথ আউয়ালের বাবা বিএনপির ভাইস চেয়ারম্যান, সেই যোগ্যতায় তাকে প্রথমবার মনোনয়ন দেয়া হয়েছিল, এবারও তাই করা হয়েছে। পরিবারতন্ত্রের মধ্যে বসে মির্জা ফখরুল ইসলাম আওয়ামী লীগের বিষয়ে যে পরিবারতন্ত্রের অভিযোগ তুলেছেন তা তার নিজের দলের বেলায় প্রযোজ্য বলেও মন্তব্য করেন মন্ত্রী।তিনি আরও বলেন, আমাদের দলে কাউকে কোনো পারিবারিক কারণে পদ দেয়া হয়নি। বরং মির্জা ফখরুল ইসলামের দল বিএনপিই হচ্ছে পরিবারতন্ত্রের প্রধান পৃষ্ঠপোষক। বেগম খালেদা জিয়া নিজেই তার দলের মধ্যে পুরোপুরি পরিবারতন্ত্র চালু করেছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম