আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 11:48 am || প্রকাশের তারিখ: January 5, 2020, 12:01 pm
ঝিনাইগাতীতে ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে আদিবাসীদের মাঝে কম্বল বিতরণ
মইনুল হোসেন প্লাবন।। শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে রিটায়ার্ড রোড এসোসিয়েশনের উদ্যোগে আদিবাসীদের মাঝে কম্বল বিতরণ ও গজনী অবকাশ কেন্দ্রে বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ৪ জানুয়ারী শনিবার গজনী অবকাশ কেন্দ্রে ওইসব কম্বল বিতরণ ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

এসোসিয়েশনের সভাপতি মোঃ ফজলুল হকের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে কম্বল বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক, উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক, উপজেলা কৃষক লীগের সভাপতি সাহাজ উদ্দিন সাজু, উপজেলা যুবলীগের সভাপতি শারমীন আক্তার, সাধারন সম্পাদক শাহা আলম, উপজেলা পুলিশিং ফোরামের সভাপতি আনার উল্যাহ, সাধারন সম্পাদক বেলায়েত হোসেনসহ এসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তা ও পরিবারবর্গের সদস্য/সদস্যাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসোসিয়েশনের সাধারন সম্পাদক আজিম জোয়াদ্দার।

এতে, সীমান্তের কয়েকটি গ্রামের হতদরিদ্র ২০০ শীতার্থ পরিবারের মাঝে ওইসব কম্বল বিতরণ করা হয়। পরে ভুরিভোজ ও আদিবাসীসহ স্থানীয় শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওইসময় উপজেলা কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবগর্রা অংশগ্রহণ করেন।

আ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম