প্রিন্ট এর তারিখ: July 19, 2026, 5:40 pm || প্রকাশের তারিখ: April 30, 2019, 1:16 pm
মোঃ আসাদুর রহমান, শার্শা প্রতিনিধি :
যশোরের শার্শা আফিল জুট মিলের সামনে খুলনা-বেনাপোল কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক মহিলা নিহত হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪ ঘটিকার সময় খুলনা থেকে বেনাপোল গামী কমিউটার ট্রেনে কাটা পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। তার নাম ও পরিচয় পাওয়া যায়নি। যশোরের বেনাপোল স্টেশন মাষ্টার সাইদুর রহমান জানান, ট্রেনটি খুলনা থেকে ছেড়ে এসে শার্শা আফিল জুট মিলের সামনে পৌঁছালে অজ্ঞাত এক মহিলা ট্রেনের নিচে কাটা পড়ে। নিহত ব্যক্তির নাম ও পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে মামলা হয়েছে