আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 2:28 pm || প্রকাশের তারিখ: January 5, 2020, 12:21 pm
কুড়িগ্রামে দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ
এজি লাভলু।। কুড়িগ্রাম রেল স্টেশনের জায়গা থেকে উচ্ছেদ হওয়া দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মাণের জন্য অর্থ বিতরণ করেছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন। উপজেলা পরিষদ চত্বরে রেল স্টেশনের জায়গা থেকে উচ্ছেদ হওয়া ৪৮টি পরিবার ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৬ পরিবার মিলে মোট ৫৪ পরিবারের মাঝে দুই বান্ডিল করে টিন ও গৃহ নির্মাণের জন্য নগদ ৬ হাজার টাকা করে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার মোঃ ফিজানুর রহমান প্রমুখ।

জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশে কোন গৃহহীন থাকবে না। আমরাও সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

আ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম