আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 21, 2026, 1:37 am || প্রকাশের তারিখ: January 5, 2020, 2:59 pm
কলাপাড়ায় আর.পি.সি.এল ১৩২০ বিদ্যুৎ প্লান্টের ক্ষতিগ্রস্থঃ দেখার কেউ নেই
ইমন আল আহসান।। কলাপাড়া উপজেলার লোন্দা ফুলতলী এলাকায় বাংলাদেশ ডিজেলপ্লান্ট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের শত শত ভূমি ক্ষতিগ্রস্থ মানুষ অধীগ্রহনের টাকা নাপাওয়ার অভিযোগ। যোর পূর্বক তাদের জমিতে ড্রেজার দিয়ে বালি ফেলে ঐ জমি দখলের পায়তারায় লিপ্ত রয়েছে।উল্টো ক্ষতিগ্রস্থদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে ক্ষতিগ্রস্থদের আবেদন।

আর.পি.সি.এল নামের একটি প্রতিষ্ঠান ঐ প্লান্ট এলাকায় কাজ করছেন বলে যানাযায়, তারা এলাকার ক্ষতিগ্রস্থ মানুষের সাথে কোন রূপ আলাপ আলোচনা ছাড়াই তাদের সুবিধা মত কাজকরায় চরম বিপাকে পরেছে শত শত মানুষ।

তাদের দাবি ভূমি অধিগ্রহনের টাকা এবং গাছ পালা বাড়ি ঘরের টাকা সম্পূর্ন না পাওয়া পর্যন্ত কোন প্রকার স্থাপনার কাজ করা যাবেনা। ওসব দাবি উপেক্ষা করে ড্রেজার দিয়ে বালু ফেলার কারনে বসবাসকারী মানুষরা তাদের বাড়ি ঘরে থাকতে পারছেন না। এসব বিষয় নিয়ে প্রতিবাদ জানালে এলাকাবাসি ১৮ জনের নামে একটি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এলাকাবাসির অভিযোগ আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে পুলিশি হয়রানি করা হচ্ছে।

এব্যাপারে আর.পি.সি.এল এর সাবকন্টাক্ট খাঁন কোম্পানির সাইট ম্যানেজার ইকবাল বাহার চৌধুরি (ভুলু) জানান,আমাকে দিয়ে আর.পি.সি.এল একটি মামলা করিয়েছে। আমি ঐ মামলা ওসি সাহেবের সাথে আলাপ করে প্রত্যাহার করবো।এলাকার মানুষের সাথে মিলেমিশে থাকতে চাই। প্রয়োজন হলে আর.পি.সি.এল নিজেরাই বাদি হয়ে মামলা করুক।

অপর দিকে স্থানীয় কতিপয় টাউট শ্রেনীর দালাল সাধারন মানুষের কাছথেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। মানুষদের ঘর বাড়ি এবং জমির দাম বারিয়ে দেয়ার জন্য ঐসব টাকা খরচ করা হবে। এব্যাপারে ক্ষতিগ্রস্থদের অভিযোগের ভিক্তিতে লোন্দা ফুলতলী গ্রামের রাজ্জাক মৃধার ছেলে মোঃ তুহিন মৃধার কাছে টাকা নেয়ার ব্যাপারে জানকে চাইলে তিনি বলেন এর কোন ডকুমেন্ট নেই সব মিথ্যা কথা।

একই এলাকার অপর অভিযুক্ত মৃত্যু আলী আকাব্বর ফরাজীর ছেলে সাইদুল ফরাজীর কাছে টাকা নেয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন তিন লক্ষ টাকার একটি রফাদফা আর.পি.সি.এল এর মধ্যে হয়েছে।আমি কারও কাছথেকে কোন টাকা নেইনি।

আ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম