আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 12, 2026, 8:30 am || প্রকাশের তারিখ: January 5, 2020, 5:14 pm
আশুলিয়ায় মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক।।  আশুলিয়ায় আজিজ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা জানা যায়নি। রোববার রাত ৯টার দিকে আশুলিয়ার দুই তলা বিশিষ্ট আজিজ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, রাতের দিকে আগুন লাগার খবর পাই। আগুন নিয়ন্ত্রণে ডিইপিজেড স্টেশনের ৩ ইউনিট, উত্তরা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও সাভার ফায়ার স্টেশনের ১টি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে মার্কেটের ১৫-২০টি দোকান পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম