আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 9:49 am || প্রকাশের তারিখ: January 6, 2020, 1:54 pm
নাভারণে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১ লক্ষ ২৫হাজার টাকা জরিমানা আদায়
আসাদুর রহমান শার্শা প্রতিনিধি॥ যশোরের নাভারণে সোমবার দুপুরে শার্শা উপজেলা ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে ১লক্ষ ২৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। নাভারণ বাজারের মেসার্স মুকুল ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ২০হাজার টাকা, খাদ্যের মান অনুপযুক্ত এবং অপরিচ্ছন্ন পরিবেশের অপরাধের দায়ে মেসার্স একতা বেকারকে ৪০হাজার টাকা,মেসার্স শরিফুল বেকারীকে ৩৫হাজার টাকা,মেসার্স সাতক্ষীরা ঘোষ ডেয়ারীর ২০হাজার টাকা ও নাভারণ-সাতক্ষীরা মোড়ের মেসার্স সৈয়েদের হোটেলের ১০হাজার টাকা আদায় করা হয়েছে।সকল ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১লক্ষ ২৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) খোরশেদ আলম চৌধুরী জানান, মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে, নোংরা পরিবেশের অপরাধের দায়ে ফার্মেসী, বেকারী ও হোটেলে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা আদায় করা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম