আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 12, 2026, 7:04 am || প্রকাশের তারিখ: January 6, 2020, 2:27 pm
ঝিনাইদহে আলমসাধুর ধাক্কায় ভ্যানচালক নিহত
ঝিনাইদহ সংবাদদাতা।। ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা এলাকা আলমসাধুর ধাক্কায় শাহিন হোসেন (১৭) নামের এক ভ্যান চালক নিহত হয়েছে। সোমবার  বৈডাঙ্গা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিন হোসেন সদর উপজেলার উত্তরনারায়পুর গ্রামের জামাল হোসেনের ছেলে। ৎ

ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, সকালে শাহিন উদ্দিন ব্যাটারী চালিত ভ্যান নিয়ে বৈডাঙ্গা বাজারে যাচ্ছিল। বাজার এলাকায় পৌঁছালে একটি আলমসাধু ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আ/রিফাত

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম