আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 9:50 am || প্রকাশের তারিখ: January 6, 2020, 2:32 pm
বাল্যবিবাহমুক্ত ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নকল্পে শেরপুরে ইউপি সমাবেশ
মইনুল হোসেন প্লাবন।। বাল্যবিবাহমুক্ত ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নকল্পে শেরপুরে ইউপি চেয়ারম্যানদের সাথে সমাবেশ বাল্যবিবাহমুক্ত ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নকল্পে শেরপুরের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে তুলশীমালা কম্পিউটার ল্যাব কাম ট্রেনিং সেন্টারে আয়োজিত ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) নিরঞ্জন দেবনাথ। ওইসময় তিনি বাল্যবিবাহমুক্ত বিভাগ বাস্তবায়নে সকলকে সমন্বিতভাবে কাজ করার আহবান জানান।

জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার, ইউপি চেয়ারম্যান মোঃ খোরশেদুজ্জামান, আলহাজ্ব হায়দার আলী, আমির আলী সরকার প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দেসহ জেলার ৫২ ইউনিয়নের চেয়ারম্যান, নিকাহ রেজিস্টার ও ইউডিসি উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।

আ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম