আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 4, 2026, 9:46 pm || প্রকাশের তারিখ: January 7, 2020, 3:36 pm
ইবিতে ছাত্রীদের দু’টি নতুন বাসের উদ্বোধন
ইবি সংবাদদাতা।। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রীদের ক্যাম্পাসে আসা-যাওয়ার জন্য পরিবহন পুলে যুক্ত হলো আরো নতুন দু’টি ৫২ আসনের হিনো বাস। বাস দু’টি কুষ্টিয়া ও ঝিনাইদহ রুটের ছাত্রীদের বহন করবে।


মঙ্গলবার (৭ জানুয়ারী) দুপুরে প্রশাসন ভবনের সামনে ফিতা কেটে রোড যাত্রার শুভ উদ্বোধন করেন উপাচার্য ড. হারুন-উর-রশিদ আসকারী।

এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সাইদুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন সহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

উদ্বোধনীকালে উপাচার্য বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনুমোদিত আমাদের বিশ্ববিদ্যালয়ে ৫৩৭ কোটি টাকার মেগা প্রকল্পের কাজ চলছে। আশা রাখি ২০২২ সালের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হবে। তখন আমরা  প্রায় ৮৫% আবাসন সুবিধা পাব। ফলে আমাদের পরিবহন নির্ভরতা কমে যাবে।’
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম