আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 9:43 pm || প্রকাশের তারিখ: January 7, 2020, 3:40 pm
সরকার গঠনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন : প্রধানমন্ত্রী
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকার গঠনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন-রেডিও এবং অনলাইনে সরাসরি প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করা হচ্ছে।

গত বছরের ৭ জানুয়ারি টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে দলটি। জাতির উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণে সরকারের বিগত দিনের কর্মকাণ্ডের পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন বলে জানা গেছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম