আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 4, 2026, 9:53 pm || প্রকাশের তারিখ: January 7, 2020, 3:52 pm
নোবিপ্রবিতে চলো পাল্টাই ফাউন্ডেশনের ক্যাম্পাস পরিষ্কার কর্মসূচী 
নোবিপ্রবি সংবাদদাতা।। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষার্থীদের উদ্যোগে ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের গঠিত  সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন'  চলো পাল্টাই ফাউন্ডেশন' এর আয়োজন করে ।

আজ সোমবার (৭ জানুয়ারি ২০২০) ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও সাধারণ ছাত্র-ছাত্রীদের এ বিষয় উৎসাহিত করতে ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা’ কার্যক্রমের উদ্বোধন করেন নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম।

এসময় অন্যান্যদের মাঝে উপস্তিত ছিলেন বিশ্ববিদ্যালয়র কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, প্রক্টর ড. নেওয়াজ মাহাম্মদ বাহাদুর ও চলো পাল্টাই ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ।

সরকারি বিশ্ববিদ্যালয়ে সরকারের বা জনগণের টাকায় পড়াশানা করার দ্বায়বদ্ধতা সাধারণ মানুষের জন্য কিছু করার ইচ্ছা থেকেই চলো পাল্টাই ফাউন্ডশনের যাত্রা শুরু হয়। উদ্বোধনকালে উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম তার বক্তৃতায় এধরনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং এ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম