আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 9:02 am || প্রকাশের তারিখ: May 5, 2019, 1:50 pm
বেনাপোল ও শার্শায় ২৭ লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদকসহ আটক-১
মোঃ আসাদুর রহমান শার্শা প্রতিনিধিঃ

বেনাপোল ও শার্শার বিভিন্ন সীমান্ত থেকে ২৭ লাখ টাকার ইয়াবা, শাড়ি, থ্রিপিস, ফেন্সিডিল, চাপাতা, মোটারসাইকেল ও বিভিন্ন প্রকার প্রসাধনীসহ রুবেল নামে একজন চোরাচালানিকে আটক করেছে বিজিবি।

রোববার (০৫ মে) ভোর ৪ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত এসব পন্য আটক করা হয়। আটক রুবেল বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের দরুদ সরদারের ছেলে। ২১ বিজিবি অধিনায়ন লে, কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, শার্শার গোগা ও বেনাপোলের পুটখালী, দৌলতপুর সীমান্ত এলাকা থেকে রোববার ভোর ৪ টার দিকে পৃথক অভিযানে ৬৬ পিস ইয়াবা, ৪০৫ পিস শাড়ী, ১৫২ পিস থ্রি-পিস, ৩৯ বোতল ফেনসিডিল, ৫১ কেজি চা-পাতা, ২০ পিস শোন পাপড়ি, ২০৮ পিস দোলহান তেল, ৪০ পিস ফেসওয়াস, ২ টি প্রেসার কুকার উদ্ধার করা হয়। যার বাজার মুল্য আনুমানিক ২৭ লাখ ৫৭ হাজার ৪ শত টাকা। আটককৃত আসামিকে বেনাপোল পোর্ট থানায় মাদক মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে এবং মালামাল বেনাপোল শুল্ক গুদামে জমা করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম