আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 12, 2026, 6:06 am || প্রকাশের তারিখ: January 7, 2020, 4:13 pm
ঝিনাইদহে ভিটামিন -এ প্লাস ক্যাম্পেইনে ওরিয়েন্টেশন কর্মশালা
ঝিনাইদহ সংবাদদাতা।। ঝিনাইদহে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ সিভিল সার্জন ডা: সেলিনা বেগম সাংবাদিকদের বলেন, ১১ জানুয়ারি জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের অনুষ্ঠিত হবে। জেলার ৬ উপজেলায় ৬ মাস হতে ১১ মাস বয়সী ২৫ হাজার ৫’শ ১৯  ও ১২ মাস হতে ৫৯ মাস বয়সী ১ লাখ ৯৮ হাজার ৮'শ২৮ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর পর কোন পার্শপ্রতিক্রিয়া হয় না ।

এসময় সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক এ্যাড. শেখ সেলিম, ঝিনাইদহ জেলা রিপোটার্স ইউনিটের সভাপতি মীর জিল্লুর রহমান,সম্পাদক শহিদুল এনাম পল্লব, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, সিভিল সার্জন অফিসের ইপিআই সুপারিটেনডেন্ট আশরাফুজ্জামানসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন পএিকার সাংবাদিকগন  উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম