আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 14, 2026, 9:53 am || প্রকাশের তারিখ: January 7, 2020, 4:18 pm
মেহেরপুরে বঙ্গবন্ধু ফুটবল চ্যাম্পিয়নশীপ দলের প্রশিক্ষন শুরু
সিরাজুদ্দোজা পাভেল।। বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২০ মেহেরপুর জেলা শাখা দলের প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে স্টেডিয়াম মাঠে ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করে জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস।  বক্তব্য রাখেন সদস্য আনোয়ারুল হক, পৌর প্যালেন মেয়র শাহিনুর রহমান রিটন, সদস্য লতিফুন্নেছা লতা,সোহেল রানা সবুজ, ফারুক আহমেদ প্রমুখ ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম