আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 4, 2026, 9:46 pm || প্রকাশের তারিখ: January 8, 2020, 8:07 am
নোবিপ্রবিতে র‍্যাগিং বন্ধে প্রশাসনের জিরো টলারেন্স
নোবিপ্রবি সংবাদদাতা।। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( নোবিপ্রবি) র‍্যাগিং বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.নেওয়াজ মোহাম্মদ বাহাদুর কর্তৃক সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( নোবিপ্রবি) তে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নতুন শিক্ষার্থীদের আগমন উপলক্ষ্যে সিনিয়র ব্যাচ কর্তৃক জুনিয়র ব্যাচকে র‍্যাগ দেওয়ার প্রবণতা লক্ষ্য করা গেছে তা বিশ্ববিদ্যালয়ের আইন পরিপন্থী। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।


বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, র‍্যাগিং এর সামান্যতম ঘটনার শোনা গেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে র‍্যাগিং থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হচ্ছে অন্যথায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নিতে বাধ্য হবে।





আ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম