প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 2:29 pm || প্রকাশের তারিখ: January 8, 2020, 8:09 am
জয়পুরহাট সংবাদদাতা।। জয়পুরহাটের পাঁচবিবিতে জিহাদ বাবু নামে এক হোটেল শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে উপজেলার চাঁনপাড়া এলাকার এক আলুর ক্ষেতের পাশ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হোটেল শ্রমিক একই উপজেলার ফিচকাঘাট দেবখন্ডা গ্রামের মজনু মিয়ার ছেলে।
নিহতের মামা রশিদুল ইসলাম জানান, প্রায় দেড় বছর যাবৎ চাঁনপাড়া বাজারে আবুল কালামের হোটেলে কাজ করত তার ভাগ্নে। গত ৩ দিন পূর্বে তার মা এসে জিহাদকে বাড়ি নিয়ে যায়। গত মঙ্গলবার বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি জিহাদ বাবু।
পরে বুধবার ভোরে জানতে পারি চাঁনপাড়া এলাকার একটি আলুর ক্ষেতের পাশ থেকে আমার ভাগ্নের মরদেহ পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান জানান, উক্ত এলাকার কয়েকজন কৃষক ভোরবেলা মাঠে কাজ করতে যাওয়ার সময় আলু ক্ষেতের পাশে মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আ/রিফাত