আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 9:43 pm || প্রকাশের তারিখ: January 8, 2020, 9:09 am
ঢাবি ছাত্রী ধর্ষন ঘটনায় আটককৃত মজনু সিরিয়াল রেপিস্ট!
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় র‌্যাবের হাতে গ্রেপ্তার মজনু একজন সিরিয়াল রেপিস্ট বলে জানিয়েছে র‌্যাব।

গাজীপুরের টঙ্গী থেকে আটকের পর মজনুকে নিয়ে বুধবার দুপুর ২টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক সারোয়ার বিন কাশেম বলেন, মজনু মাদকাসক্ত। তার বাড়ি হাতিয়ায়। সে এর আগেও ওই একই এলাকায় ভিক্ষুক ও প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মজনু স্বীকার করেছে সে একজন সিরিয়াল রেপিস্ট।ধর্ষণের দিনের ঘটনা প্রসঙ্গে সারোয়ার বলেন, সেদিন মজনু অসুস্থতার কারণে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে বের হয়ে যাওয়ার সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীকে দেখেন ও তাকে ধর্ষণ করার জন্য টার্গেট করেন। কয়েক বছর আগে মজনু বিয়ে করেছিল। তার স্ত্রী মারা গেছে। সে পেশায় একজন হকার এবং চুরি-ছিনতাইয়ের সাথেও জড়িত।

আ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম