আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 8:33 pm || প্রকাশের তারিখ: January 8, 2020, 11:55 am
প্রধানমন্ত্রী সত্য ভাষণ বিএনপির গাত্রদাহের কারণঃ ওবায়দুল কাদের
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ভাষণ নিয়েও মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।এসময় বিএনপির সমালোচনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী সত্য ভাষণ বিএনপির গাত্রদাহের কারণ। সত্য বলার সৎ সাহস রয়েছে। ভুলভ্রান্তি স্বীকার করার সৎসাহস রয়েছে প্রধানমন্ত্রীর। তার গতকালের ভাষণে প্রমাণিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।



এদিকে রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধ -র্ষণের ঘটনায় ধ -র্ষক গ্রে -ফতার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ওবায়দুল কাদের। এ বিষয়ে তিনি বলেন, যেখানেই অপরাধ হয়েছে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেয়েটি ধ -র্ষণের শিকার হয়েছিল, সেই ধ -র্ষককে সর্বাত্মক অভিযান চালিয়ে গ্রে -ফতার করা হয়েছে। এই মুহূর্তে সবার স্বস্তির বিষয় হচ্ছে মূল ঘটনার সাথে জড়িত সে গ্রে -ফতার হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম