আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 6:41 am || প্রকাশের তারিখ: January 8, 2020, 1:15 pm
দুর্গাপুরে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
দুর্গাপুর (নেত্রকোনা)সংবাদদাতা।।  বেসরকারি টিভি চ্যানেল একাত্তর টিভির খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান রাকিব উদ্দিন পান্নুর উপর হামলার প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বধুবার দুপুরে পৌর শহরের প্রেসক্লাব মোড় এলাকায় প্রায় ঘন্টা ব্যাপী এই মানববন্ধনে সাংবাদিক সমাজ সহ উপজেলার সচেতন সমাজ অংশ নেয়।

গত ৫ জানুয়ারি খুলনা ওয়াসার পানি সরবরাহ ব্যবস্থার অনিয়মের সংবাদ সংগ্রহকালে ৭১ টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান রকিব উদ্দিন পান্নুর উপর ওয়াসার চায়না ঠিকাদাররা হামলা চালায়। খবর পেয়ে কেএমপির ট্রাফিক পরিদর্শক (শহর ও যানবাহন) রেজাউল বাশার ঘটনাস্থলে হাজির হয়ে ওই কর্মকর্তাদের অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিক পান্নুর হাতে হাতকড়া পড়ায়। এই ঘটনায় খুলনা সহ সারাদেশেই সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসছে।

এরই প্রতিবাদে দুর্গাপুরে মানববন্ধন করেন সাংবাদিকরা। এই সময় উপস্থিত ছিলো দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, সাবেক প্রেসক্লাব সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক, সাবেক প্রেসক্লাব সভাপতি সাহাদাত হোসেন কাজল, সাবেক প্রেসক্লাব সভাপতি মোহন মিয়া, সাংবাদিক ধ্রæব সরকার, জামাল তালুকদার, সুমন রায়, দুর্গাপুর একাত্তর টিভি প্রতিনিধি রিফাত আহমেদ রাসেল, সাংবাদিক রাজেশ গৌড় সহ উপজেলার বিভিন্ন শ্রেণীর সচেতন মহল।

আ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম