আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: October 19, 2026, 4:59 pm || প্রকাশের তারিখ: January 8, 2020, 1:34 pm
ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন
ঝালকাঠি সংবাদদাতা।। ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে বরিশালের বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী ফলক উন্মোচন করে বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করেন।

এসময় ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ ও ক্যাপ্টেন ইয়াসিন আরাফাত উপস্থিত ছিলেন। পরে তিনি বঙ্গবন্ধু কর্ণার ঘুরে দেখেন। কর্ণারটিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, ইলেকট্রনিক ডিভাইজ, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদানের নানা ধরনের ছবি রয়েছে।

আ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম