আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 14, 2026, 10:34 am || প্রকাশের তারিখ: January 8, 2020, 1:40 pm
রাণীশংকৈলে জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতার উদ্বোধন
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)সংবাদদাতা।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতা -২০২০ খ্রিঃ এর শুভ উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে ৮ জানুয়ারি বুধবার সকালে  হলরুমে   উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে ইউএনও মৌসুমি আফরিদার সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, প্রাথমিক শিক্ষা অফিসার মোকছুদুর রহমান, মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার ওবায়দুল হক,সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মুনজুর আলম, সীমান্ত বসাক, ঘনশ্যাম রায় প্রমুখ। বিচারক হিসাবে উপস্থিত ছিলেন, প্রভাষক প্রশান্ত বসাক, প্রধান শিক্ষক গপেন চন্দ্র, মুনসুরা বেগম,আনজুমানয়ারা বেগম, সহকারি শিক্ষক সেলিনা সিদ্দিকা, রোকসানা বেগম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহাঙ্গীর আলম।  এ প্রতিযোগিতায় প্রাইমারি, হাইস্কুল, ও মাদ্রাসার ছাত্রছাত্রীরা ৩ টি গ্রুপে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারী বিজয়ীরা জেলা পর্যায়ে অংশগ্রহণ করতে পারবে।

আ/মিজান
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম