আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 8:32 pm || প্রকাশের তারিখ: January 8, 2020, 1:55 pm
মুস্তফা কামাল সেরাঅর্থমন্ত্রী হওয়ায়  মন্ত্রিসভায় অভিন্দন জানিয়েছে : প্রধানমন্ত্রী
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। যুক্তরাজ্যভিত্তিক বিজনেস পত্রিকা ‘দ্য ব্যাংকার’ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে বিশ্বের সেরা অর্থমন্ত্রী নির্বাচিত করায় অভিন্দন জানিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে এ অভিনন্দন জানানো হয় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (৮ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের উন্নয়ন কার্যক্রম এবং সমসাময়িক ইস্যুতে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মন্ত্রিসভায় নির্ধারিত এজেন্ডার বাইরে কোনো আলোচনা হয়ে কি-না জানতে চাইলে কাদের বলেন, ‘অর্থমন্ত্রী যে অ্যাওয়ার্ড পেয়েছেন, এ জন্য তাকে অভিনন্দন জানানো হয়েছে। এছাড়া দশজনের মতো সচিবের বিদায় এবং দশজনের আগমন ঘটেছে। যারা গেছেন তাদের অভিনন্দন এবং যারা নতুন এসেছেন তাদের বিষয়ে প্রধানমন্ত্রী কিছু বক্তব্য রেখেছেন।’এর আগে গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে গ্লোবাল ফিন্যান্স মিনিস্টার অব দ্য ওয়ার্ল্ডে ভূষিত করে যুক্তরাজ্যভিত্তিক বিজনেস পত্রিকা ‘দ্য ব্যাংকার।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম