আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 5:34 am || প্রকাশের তারিখ: January 8, 2020, 2:23 pm
শ্রীবরদীতে অটিজম নিয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত
শেরপুর সংবাদাতা।। শেরপুরের শ্রীবরদীর এমএনবিপি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো ডেভেলপম্যান্টাল ডিএজএ্যাবিলেটিজ (ঘঅঅউ) প্রকল্পের সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা পর্যায়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

৮ জানুয়ারি বুধবার উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক অফিসের আয়োজনে অনুষ্ঠিত ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আলহাজ্ব মো, রুহুল আলম তালুকদার। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন শ্রীবরদী কামিল মাদরাসার অধ্যক্ষ মো, আব্দুল বাতেন, উপজেলা সমাজ সেবা অফিসার সরকার নাছিমা আক্তার প্রমূখ। দিনব্যাপী ওরিয়েন্টেশন ওয়ার্কশপে ফ্যাসিলেটর হিসেবে অটিজমের নানা দিক তুলে ধরেন সহকারি অধ্যাপক ফজলুল হক মনি।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারী বিভন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, চিকিৎসক, রাজনীতিবিদ, প্রাথমিক-মাধ্যমিক ও মাদরাসার শিক্ষকবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকগন, অটিষ্ট্রিক অভিভাবকবৃন্দ, বিভন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং অটিষ্টিক সদস্যরা অংশগ্রহণ করেন।

আ/মিজান
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম