আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 10:04 am || প্রকাশের তারিখ: May 8, 2019, 4:45 pm
শার্শা’র নাভারণ বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অসৎ ব্যবসায়ীদের জরিমানা
মোঃ আসাদুর রহমান শার্শা প্রতিনিধি :

পবিত্র রমজান উপলক্ষে শার্শা উপজেলার নাভারণ বাজারে বিভিন্ন ভোগ্যপণ্যের উপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে খাওয়ার অনুপযোগী খাদ্য সামগ্রী বাজেয়াপ্তসহ নগদ টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পূলক কুমার মন্ডল।

বুধবার(৮ মে) বিকেলে নাভারণ বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ও খাওয়ার অনুপযোগী নানা ধরনের খাদ্য সামগ্রী বাজেয়াপ্তসহ নগদ ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানালেন উপজেলা প্রশাসন। এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পূলক কুমার মন্ডল বলেন, পবিত্র রমযান উপলক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী নাভারণ বাজারে বিভিন্ন ভোগ্যপণ্যের উপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে খাওয়ার অনুপযোগী খাদ্য সামগ্রী বাজেয়াপ্তসহ নগদ ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অসৎ ব্যবসায়ীরা যাতে সম্মানীত রোজাদারদের কোন খারাপ খাদ্য খাওয়াতে না পারে সে জন্য মাসব্যাপী শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় এ ভ্রাম্যমান আদালতের কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) লাল্টু মিয়াসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারি ও শার্শা থানার পুলিশ সদস্য।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম