আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 8:33 pm || প্রকাশের তারিখ: January 9, 2020, 7:13 am
ঢামেক থেকে ছাড়পত্র পেলেন ঢাবির সেই ছাত্রী
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। রাজধানীর কুর্মিটোলায় ধর্ষণের শিকার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দেয়। ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানান, ঢাবির শিক্ষার্থীকে হাসপাতাল থেকে রিলিজ দেয় হয়েছে। তিনি আগের চেয়ে অনেকটাই সুস্থ। তিনি বলেন, যারা যারা ওই ছাত্রীকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং যেসব সাংবাদিক ওই শিক্ষার্থীর পাশে ছিলেন তাদের সবাইকে ছাত্রীর বাবা আমার মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন।এক সপ্তাহ পর ওই শিক্ষার্থীকে ফলোআপের জন্য হাসপাতালে আসতে বলা হয়েছে বলেও জানান নাসির উদ্দিন।

আ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম