আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 8:32 pm || প্রকাশের তারিখ: January 9, 2020, 7:22 am
সিটি নির্বাচনের আগে মন্ত্রিসভায় কোন রদবদল নয়ঃ কাদের
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের আগে মন্ত্রিসভায় রদবদল হওয়ার সম্ভাবনা নেই।

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, সিটি করপোরেশন নির্বাচনের আগে কোন এক্সপানশন বা রিসাফল হবে বলে মনে হয় না। এর সম্ভাবনা একেবারেই কম। প্রধানমন্ত্রী যেকোনো সময় পরিবর্তন করতে পারেন। এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। তবে তাড়াতাড়ি কিছু হবে বলে আমার কাছে কোনও খবর নেই।তিনি বলেন, নতুন মন্ত্রীরা খারাপ করছে বলে আমার মনে হয় না, নতুন মন্ত্রীদের কাজ করতেও সময় লাগে। আস্তে আস্তে তারা ভালো কাজ করবে।

আ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম