আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 2:51 am || প্রকাশের তারিখ: January 9, 2020, 7:35 am
নোয়াখালীতে কমপ্রেসার বিস্ফোরনে নিহত ২
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। নোয়াখালীর বেগমগঞ্জের ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণে মারা গেছেন ইলেকট্রিক মিস্ত্রী আরমান আলী(২২) ও ফয়েজ( ১৫)।

রসুলপুর ইউনিয়নের লাউতলি গ্রামের আলাউদ্দিনের বাড়িতে বুধবার দুপুর একটার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইলেকট্রিক মিস্ত্রী আরমান আলী বেগমগঞ্জ উপজেলার আমানউল্যপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের জাহাঙ্গীরের সন্তান ও ফয়েজ একই উপজেলার জিরতলী ইউনিয়নের বিজয়পুর গ্রামে গুলজারের সন্তান।

বেগমগঞ্জ মডেল থানার এস আই মিজানুর রহমান জানান, বেগমগঞ্জের বাংলাবাজার থেকে ইলেকট্রিক মিস্ত্রি আরমান ও ফয়েজ রসুলপুর ইউনিয়নের লাউতিল গ্রামের আলাউদ্দিনের বাড়িতে দুপুর একটার সময় এসে ফ্রিজের পুরনো কমপ্রেসার বদল করে লাগানোর সময় সেটার বিস্ফোরণ হয়ে যায়। এতে ঘটনাস্থলে ফয়েজ(১৫) নিহত হয় এবং গুরুতর আহত অবস্থায় আরমান(২৮)কে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়ার পথেই সেও মারা যায়।

আ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম