আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 4, 2026, 9:53 pm || প্রকাশের তারিখ: January 9, 2020, 8:25 am
কুবি বন্ধুসভার সভাপতি লুবনা সম্পাদক নয়ন
কুবি সংবাদদাত।।  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বন্ধু সভা’র ৫ম কার্যনির্বাহী পরিষদ-২০২০ এর কমিটি গঠন করা হয়েছে।ইংরেজি বিভাগের (২০১৫-১৬ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী আফরিন জাহান লুবনা সভাপতি ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের (২০১৬-১৭ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী নজরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক হিসাবে মনোনিত করে শাখা কমিটির সুপারিশে গতকাল (সোমবার) কেন্দ্রীয় কমিটি ২৫ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয়।

উক্ত কমিটির সহ-সভাপতি হিসেবে রয়েছে আফরোজা আক্তার ও ইশতিয়াক আহমেদ; যুগ্ন-সম্পাদক হিসাবে গোলাম কিবরিয়া; সাংগঠনিক সম্পাদক হিসাবে আব্দুল্লাহ আল মামুন, উপ সাংগঠনিক সম্পাদক হিসাবে জান্নাতুল ফেরদৌসের নাম।

এছাড়াও কার্যনির্বাহী এ কমিটির অন্যান্যরা হলেন ঐশী ভৌমিক, আমেনা আক্তার সুমি, আলী আহম্মেদ সরকার, ফাহিমা আক্তার, মাহমুদুল হাসান, রায়হান আকন্দ, মাহফুজুর রহমান আরিফ, শারমিন আক্তার নুসার, সুকর্ণা বণিক, সাবিকুন নাহার, মেহেদী হাসান শুভ, ফাহিমা নওশীন, রফিক উদ্দীন, আল আমিন, আরিফা আক্তার তানজিনা, সায়মা আক্তার ও মো. রুবেল।

উল্লেখ্য, আগামী এক বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।

আ/আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম