আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৪, ২০২৬, ৪:২৬ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: মে ৮, ২০১৯, ৫:১৪ অপরাহ্ণ
মিয়ানমারে রানওয়েতে ছিটকে পড়ল বাংলাদেশি বিমান, পাইলটসহ কয়েকজন আহত
নিউজ ডেস্ক:

বৈরী আবহাওয়ার কারণে মিয়ানমারের ইয়াঙ্গুনে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। বুধবার সন্ধ্যা ৬টা ২২ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। এতে পাইলট শামীমসহ বিমানের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

মিয়ানমারে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, বিমানটিতে পাইলট ও কেবিন ক্রুসহ মোট ৩৪ জন আরোহী ছিলেন। আরোহীর মধ্যে একজন শিশু, পাইলট ও কেবিন ক্রু ছিলেন আরও চারজন। এদের মধ্যে আহত ১৯ জনকে ইয়াংগুনের নর্থ ওকলাপা হসপিটালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে ১১ জনকে ছাড়পত্র দেয়া হয়।

বাংলাদেশ বিমানের বিজি-০৬০ ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ৩টা ২০ মিনিটে ছেড়ে যায়। সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ইয়াংগুন বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম