আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 12, 2026, 3:58 am || প্রকাশের তারিখ: January 9, 2020, 10:04 am
শেরপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে প্রেস কনফারেন্স
মইনুল হোসেন প্লাবন।। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে দিনক্ষণ গণনা উদ্ধোধন ও গৃহীত নানা কর্মসূচী বাস্তবায়নে এক প্রেস কনফারন্স অনুষ্ঠিত হয়েছে শেরপুরে।

৯ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের তুলশীমালা ট্রেনিং সেন্টারে কাম কম্পিউটার ল্যাব আয়োজিত ওই প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। প্রেস কনফারন্সে আগামী ১০ জানুয়ারি শুক্রবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ক্ষণগণনা উদ্ধোধন উপলক্ষ্যে জেলা প্রশাসনের রহিত নানা কর্মসূচী ঘোষণা করা হয়।

প্রেস কনফারেন্সে প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, দু’বারের নির্বাচিত সাবেক সভাপতি জেলা আওয়ামী লীগর তথ্য ও গবেষনা সম্পাদক, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন,সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায়, হামিক বাবুলসহ জেলায় কর্মরত প্রিট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম