আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: October 31, 2026, 12:39 pm || প্রকাশের তারিখ: January 9, 2020, 12:50 pm
নওগাঁ জেলা আওয়ামী সভাপতিকে দেখতে হাসপাতালে রাসিক মেয়র
রাজশাহী সংবাদদাতা।। নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অসুস্থ্য আব্দুল মালেককে দেখতে যান রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩২নং ওয়ার্ডে তাকে দেখতে যান মেয়র। এ সময় মেয়র তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন এবং আশু সুস্থতা কামনা করেন।

এ সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জামিলুর রহমান, রাজশাহী মেডিকেল কলেজ অধ্যক্ষ প্রফেসর ডা. নওশাদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

আ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম