আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 12, 2026, 3:58 am || প্রকাশের তারিখ: January 9, 2020, 12:59 pm
শীতার্তদের পাশে দাঁড়ালেন রূপসা উন্নয়ন সংস্থা
খুলনা সংবাদদাতা।। খুলনার রূপসা উপজেলাস্থ রূপসা উন্নয়ন সংস্থা'র উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৩ টায় কিসমত খুলনা সম্মিলিত ইদগাহ ময়দানে এ কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংস্থার সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মোস্তাক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহি অফিসার নাসরিন আক্তার।

বিশেষ অতিথির বক্তৃতা করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ আজাদ আবুল কালাম, সমাজসেবক শফিকুর রহমান বাবলু, ইউপি সদস্য রেশমা আক্তার, ইলিয়াস হোসেন। অলোক চন্দ্র দাসের পরিচালনায় বক্তৃতা করেন সংস্থার সাধারণ সম্পাদক আবু সালেহ বাবু, সমাজসেবক আ. ওহাব শেখ, তারেক আহম্মেদ টিপু, আবু বক্কার মোল্লা, মাওলানা সাইফুল্লাহ কবির, নাজির শেখ, আলহাজ্ব হাবিবুর রহমান, আ. সোবহান খান, নাহিদুল ইসলাম জলিল, নূর উদ্দিন মোল্লা, জাহাঙ্গীর আলম, রূপসা প্রেসক্লাবের সভাপতি তরুণ চক্রবর্তী বিষ্ণু, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, দৈনিক নবচেতনার খুলনা জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম, সাংবাদিক আঃ রাজ্জাক, তৌহিদুল ইসলাম কচি, চিত্ত রঞ্জন সেন প্রমুখ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম