আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 3:23 pm || প্রকাশের তারিখ: January 9, 2020, 1:02 pm
রাণীশংকৈল বাশিস নির্বাচনে সভাপতি রুহুল সম্পাদক মোশারফ 
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)সংবাদদাতা।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বেসরকারি শিক্ষক সমিতি ( বাশিস) ত্রি- বার্ষিক নির্বাচন ৯ জানুয়ারি বৃহস্পতিবার পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

গোপন ব্যালোটের মাধ্যমে সিডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীন ১৬১ ভোট পেয়ে সভাপতি  ও  পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোশারফ হোসেন ২১১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।  নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী  প্রার্থী ছিলেন প্রধান শিক্ষক বাবর আলী, প্রাপ্তভোট ১২৮।

 সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী সহকারি শিক্ষক মোখলেসুর রহমান মুকুল পেয়েছেন ১৯৩ ভোট।  মোট ৪১৩ টি ভোটের মধ্যে ৪০৫ ভোট প্রদান করা হয়। নির্বাচন পরিচালনা করেন জওগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম।  সহযোগিতায় করেন রাণীশংকৈল থানা পুলিশ।

আ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম