আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 12, 2026, 3:58 am || প্রকাশের তারিখ: January 9, 2020, 1:16 pm
তাহিরপুরে দ্বিতীয় শ্রেনীর মাদ্রাসা ছাত্র নিখোঁজ
তাহিরপুর(সুনামগঞ্জ)সংবাদদাতা।।  সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় তোফাজ্জল হোসেন নামের সাত বছরের মাদ্রাসার এক শিশু  গত দুইদিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ তোফাজ্জল হোসেন উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী বাশঁতলা গ্রামের জুবেল হোসেনের ছেলে এবং বাঁশতলা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার দ্বিতীয় শ্রেনীর ছাত্র।

এ বিষয়ে নিখোঁজ তোফাজ্জলের দাদা জয়নাল আবেদীন আজ ০৯ জানুয়ারি  বৃহস্পতিবার দুপুরে তাহিরপুর থানায় একটি সাধারণ ডায়রি(জিডি) করেন। জিডি নং ২৬০। থানার জিডি সূত্রে জানা যায়, গত ০৮ জানুয়ারি বুধবার বিকাল ৫ টার সময় নিখোঁজ তোফাজ্জল তার দাদা জুবেল হোসেনের বাড়ী থেকে হঠাৎ নিখোঁজ হয়। নিখোঁজের পর থেকে প্রতিবেশী, তাদের আত্মীয় স্বজন ও তোফাজ্জলের বন্ধুদের বাড়ীতেও তার কোন সন্ধান মেলেনি । নিখোঁজ তোফাজ্জলের দাদা জয়নাল আবেদীন জানান, তার নাতি তোফাজ্জল হোসেনের বয়স হবে ৭ বছর, তার গায়ের রং ফর্সা, মুখের গঠন গোলাকৃতি, উচ্চতা হবে প্রায় ২ফুট ৭ ইঞ্জি । তার পড়নে ছিল কালো সার্ট কালো থ্রি কোয়ার্টার প্যান্ট।

তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান এ সত্যতা  নিশ্চিত করে বলেন, শিশুটির সন্ধান ছেয়ে সকল  থানায় বার্তা পাঠানো হয়েছে এবং তাকে উদ্ধারের জন্য পুলিশ সকল ধরনের চেষ্টা করছে।

আ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম