প্রিন্ট এর তারিখ: September 14, 2026, 12:14 pm || প্রকাশের তারিখ: January 9, 2020, 4:52 pm
লিয়াকত হোসেন রাজশাহী।। মহানগরীর ১৪নং ওয়ার্ড (পূর্ব) মহিলা আওয়ামী লীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী। কম্বল বিতরণ অনুষ্ঠানে নারীনেত্রী রেনী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে।
আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করে যেতে হবে। এই তীব্র শীতের সময় গরীব ও দরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৪নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি দরবেশ আলী চিশতি, সাধারণ সম্পাদক তৌকির উদ্দীন খান খালেক।