প্রিন্ট এর তারিখ: July 12, 2026, 2:40 am || প্রকাশের তারিখ: January 9, 2020, 4:59 pm
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বর্তমান সরকারের এক বছরে মন্ত্রিসভার সদস্যদের কর্মকাণ্ডে সন্তুষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের এক বছর পূর্তি শেষে নতুন বছরের প্রথম মন্ত্রিসভার বৈঠকে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। এছাড়াও তিনি অতীতে মন্ত্রীদের সাফল্য স্মরণ রেখে আরও ভালোভাবে কাজ করার তাগিদ দেন। অতীতের ভুল থেকেও শিক্ষা নেয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। এর আগে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের অনানুষ্ঠানিক আলোচনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রিসভার একাধিক সদস্য এমন তথ্য জানান।
এদিকে, আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী সবার পারফরমেন্সের বিষয়টি দেখছেন। পারফরমেন্স অনুযায়ী দায়িত্ব বণ্টন হয়, পরিবর্তন হয়। যখন পরিবর্তন হবে তখন আপনি বুঝতে পারবেন প্রধানমন্ত্রী কোনো কোনো মন্ত্রণালয়ের কাজকে ভালভাবে দেখছেন, আর কোথায় পারফরমেন্স সঠিক হচ্ছে না।
এগুলোতো বিচার বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নেবেন।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের জবাবদিহিতা হচ্ছে সার্বিকভাবে জনগণের কাছে। কিন্তু ব্যক্তিগতভাবে আমরা প্রধানমন্ত্রীর কাছে দায়বদ্ধ। প্রত্যেক মন্ত্রণালয়ের পারফরমেন্স তার হাতে আছে, বিচার বিশ্লেষণ তিনিই করছেন। আপনারা জানেন ১০ জন সিনিয়র সচিব অলরেডি বিদায় নিয়েছেন, নতুন ১০ জন এসেছেন। এদের বিভিন্ন জায়গায় দায়িত্ব দেয়া হয়েছে।