আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 21, 2026, 11:37 am || প্রকাশের তারিখ: January 9, 2020, 6:20 pm
কাউখালীতে ক্ষুদ্র ব্যবসায়ীর শেষ সম্বল আগুনে পুড়ে দোকান ছাই
কাউখালী সংবাদদাতা।। পিরাজপুরের কাউখালীতে ক্ষুদ্র ব্যবসায়ীর শেষ সম্বল আগুনে পুড়ে দোকান ছাই।

বৃহস্পতিবার রাতে উপজেলার কাউখালী-নকাঠী সড়কের জয়কুল ব্রীজ সংলগ ক্ষুদ্র ব্যবসায়ী দোলোয়ারের দোকান আগুনে পুড়ে যায়।

উপজেলার জয়কুল গ্রামর মৃত আঃ হাকিম হাওলাদারের ছেলে দোকান মালিক মোঃ দেলোয়ার হোসেন। ব্যবসায়ী দেলোয়ার জানান, আগুনে দোকান পুড়ে প্রায় পঞ্চাশ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, আমি এই দোকান দিয়ে সংসার চালাই, পূর্ব শত্রুতার জের ধরে আমার দোকানে মধ্য রাতে আগুন লাগিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে কাউখালী থানায় একটি অভিযোগ দায়ের করা হয় বলে জানান দেলোয়ার।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম