আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 12, 2026, 2:39 am || প্রকাশের তারিখ: January 9, 2020, 6:59 pm
আশুলিয়া থানা স্বেচ্ছাসেবকলীগ ও প্রেসক্লাবের সভাপতির জন্মদিন পালিত
নিজস্ব প্রতিবেদক।। সাভারে ঢাকা জেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে আশুলিয়া থানা স্বেচ্ছাসেবকলীগের ও আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহীদুল্লাহ্ মুন্সীর ৪৩তম জন্মদিন পালিত হয়েছে। বৃহস্পতিবার রাতে সাভারে কেক কেটে জন্মদিন পালন করা হয়। কেক কেটে শহীদুল্লাহ্ মুন্সির জন্মদিন পালন শেষে তার ভবিষ্যৎ সমৃদ্ধির জন্য দোয়া মাহফিল আয়োজন করা হয়।

এসময় কেক কেটে শুভেচ্ছা জানান সাভার উপজেলার চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মজুরুল আলম রাজীব।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব ইমতিয়াজ উদ্দিন, সাধারন সম্পাদক মোঃ সায়েম মোল্লা,ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ উজ্জল, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিয়াকত হোসেন পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের ,সভাপতি রতন সাহা ও সাধারণ সম্পাদক মোঃ লিটন সহ প্রমুখ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম