আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 4, 2026, 9:53 pm || প্রকাশের তারিখ: January 10, 2020, 10:35 am
ইবি অধ্যাপকের ‘ধর্মতত্ত্ব’ বইয়ের মোড়ক উম্মোচন
ইবি সংবাদদাতা।। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দা‘ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইকবাল হোছাইন লিখিত ‘ধর্মতত্ত্ব’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারী) সকাল ১০ টায় অনুষদ ভবনে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের সাবেক ডীন অধ্যাপক ড. আবদুর রহমান আনওয়ারীর সভাপতিত্বে প্রধান অথিথি হিসেবে উপস্থিত ছিলেন একই অনুষদের বর্তমান ডীন ড. সোলায়মান। আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ড. অলীউল্যাহ ও অধ্যাপক ড. হোছাইন আহমদ প্রমুখ।

উল্লেখ্য, ধর্মতত্ত্ব বইটিতে ধর্মের সার্বজনীন বিশ্লেষণ করার সাথে ইসলাম ধর্ম সকলকে নিয়ে একই সমাজে কি ভাবে বসবাস করার ব্যাপারে উৎসাহিত করে তা বিশ্লেষণ করা হয়েছে। বাংলাদেশের সামাজিক শান্তি ও স্থিতিশীলতার জন্যে সবাইকে নিয়ে চলার গুরুত্ব এ বইয়ের বিভিন্ন অধ্যায়ে স্পষ্ট করে  উল্লেখ করেছেন লেখক।

আ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম