আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 12, 2026, 2:39 am || প্রকাশের তারিখ: January 10, 2020, 11:27 am
গাজীপুরের কোনাবাড়ী ইসলাম গার্মেন্টসে আগুন
গাজীপুর প্রতিনিধি।। গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার জরুন এলাকায় ইসলাম গার্মেন্টসে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। আজ শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ আমাদেরবাংলাদেশ.কমকে জানান, দুপুরে জরুন এলাকায় ইসলাম গার্মেন্টসে অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে জয়দেবপুর, কালিয়াকৈর ও ডিবিএলসহ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও কিছুই জানা যায়নি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম