আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 12, 2026, 1:27 am || প্রকাশের তারিখ: January 10, 2020, 1:14 pm
ফুলবানুর হত্যাকারীদের ফাঁসির দাবীতে তাহিরপুরে মানববন্ধন
সুনামগঞ্জ সংবাদদাতা।। স্বামী কতৃক সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সন্তান ফুলবানু হত্যাকারীদের ফাঁসিরদাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার বিকালে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর বাজারে ঘন্টা ব্যাপী মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এর পূর্বে শ্রীপুর বাজার থেকে একটি র‍্যালী বের হয়ে জনতা উচ্ছ বিদ্যালয় হয়ে আবার শ্রীপুর বাজারে এসে শেষ হয়। মানববন্দনে বক্তব্য রাখেন,তাহিরপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম,আবুল মেম্বার,সুধাংশু মেম্বার,মাইনউদ্দিন,কবির মিয়া,হুমায়ুন মিয়া,শাহানুর মিয়া প্রমুখ । এসময় মানববন্ধনে বক্তারা বলেন-ফুলবানু হত্যা পরিকল্পিত তাকে রাতে নির্মমভাবে হত্যা করে

ফুলবানু হত্যাকারী স্বামী ও তার সহযোগীরা মধ্যনগড় আটাশে মাছিমপুর বাড়ির পাশে ছোট ডোবায় পেলে রাখা হয়। সকালে এলাকাবাসীরা ফুলবানুকে মৃত অবস্থায় ডোবায় পড়ে থাকতে দেখেন। পরে ফুলবানুর আত্মীয় স্বজনদের মুঠোফোনে মৃত্যুর খবর জানায়। আমরা এলাকাবাসীরা ফুলবানু হত্যাকারী স্বামী ও তার সহযোগীদের দ্রুত  আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান বক্ততাগন।

আ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম