আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 7:17 pm || প্রকাশের তারিখ: January 10, 2020, 2:00 pm
ধানমন্ডিতে জাল নোট কারখানার সন্ধান
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। রাজধানীর ধানমন্ডি এলাকায় জালটাকা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

কারখানা থেকে বিভিন্ন সামগ্রীসহ বিপুল পরিমাণ জালটাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল থেকে ধানমন্ডি ৭/এ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে এই কারখানার সন্ধান পায় র‌্যাব।

র‍্যাব-১০-এর উপ-অধিনায়ক মেজর মো. শাহরিয়ার এই তথ্যের সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, বাড়িটির তৃতীয় তলায় জাল টাকা তৈরির কারখানা গড়ে তোলা হয়েছিল। খবর পেয়ে আজ সকালে সেখানে অভিযান চালানো হয়।

আ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম