আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 12, 2026, 1:27 am || প্রকাশের তারিখ: January 10, 2020, 2:10 pm
আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল্লাহ মুন্সীর ৪৩ তম জন্মদিন পালিত
নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যায়যায়দিন ও দৈনিক খবরপত্র পত্রিকার আশুলিয়া প্রতিনিধি শহিদুল্লাহ মুন্সীর ৪৩তম জন্মদিন পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারী) রাতে আশুলিয়া প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে দিনটি উদযাপন করেন গণমাধ্যমকর্মীরা। শহিদুল্লাহ মুন্সীর শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে আশুলিয়া প্রেসক্লাব।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ উজ্জ্বল এবং শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ওমর ফারুক, সহ সভাপতি মো:কামাল উদ্দিন চৌধুরী সাধারণ সম্পাদক শেফালী খাতুন মিতু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রাজু, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল হায়াত বাচ্চু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: অপু খন্দকার সহ প্রমুখ।

আ/আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম