আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 21, 2026, 11:37 am || প্রকাশের তারিখ: January 10, 2020, 2:28 pm
কাউখালীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও জন্মশতবর্ষ উদযাপনের ক্ষণগণনা অনুষ্ঠান অনুষ্ঠিত
কাউখালী(বরিশাল)সংবাদদাতা।। বর্ণাঢ্য আয়োজনে পিরোজপুরের কাউখালীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। ডিজিটাল স্ক্রিনে কাউখালী উপজেলার শতশত মানুষ উপভোগ করল বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও জন্মশতবর্ষ উদ্যাপনের ক্ষণগণনা কেন্দ্রীয় অনুষ্ঠান।

আজ শুক্রবার বিকালে শত শত কন্ঠে একত্রে ‘জয় বাংলা’ জয় বঙ্গ বন্ধু  স্লোগানে মুরখিরত হয়ে কাউখালী উপজেলা পরিষদ চত্বর।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা প্রবীন সাংবাদিক এবিএম শাহজাহান, সহ-সভাপতি ভানু প্রতাব দে, সাধারণ সম্পাদক তালুকদার মোঃ দেলোয়ার হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ড, ওসি নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল হক, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন ও আওয়ামী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। মুজিববর্ষ উপলক্ষে কাউখালী উপজেলা পরিষদ চত্বরসহ শহরে ব্যপক সাজসজ্জা, আলোক সজ্জা, বঙ্গবন্ধুর ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার ও বিলবোর্ড দিয়ে সাজানো হয়।

আ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম