আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 19, 2026, 5:17 pm || প্রকাশের তারিখ: January 11, 2020, 5:46 pm
‘দুভাগে বিভক্ত মধ্যপ্রাচ্য’
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। জেনারেল সোলাইমানিকে হত্যার প্রতিশোধ হিসেবে ইরান যে মার্কিন দুটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার প্রশংসা করেছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের সহসভাপতি শেখ আলী দামুস।

হিজবুল্লাহর এ নেতা বলেন, মধ্যপ্রাচ্য এখন দুই শিবিরে বিভক্ত। একদিকে রয়েছে মার্কিন নেতৃত্বাধীন একটি চক্র, অন্যদিকে রয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের নেতৃত্বে একটি প্রতিরোধ ফ্রন্ট।

হিজবুল্লাহর নির্বাহী পরিষদের সহসভাপতি আরও বলেছেন, মার্কিন সেনাদের যদি মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়া থেকে সরিয়ে না নেওয়া হয় তাহলে তারা নিরাপদ থাকবে না।

আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সুলাইমানিকে মার্কিন সেনারা হত্যা করার পর এসব কথা বললেন হিজবুল্লাহ নেতা।

যুক্তরাষ্ট্র ও তার মিত্রারা সম্মান হারিয়েছে উল্লেখ করে শেখ আলী দামুস বলেন, মার্কিন প্রশাসনের এটা জানা উচিত যে, এ অঞ্চলের জনগণের বিরুদ্ধে তাদের সন্ত্রাসবাদ এবং জেনারেল সোলাইমানী ও ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল মুহান্দিসের হত্যাকাণ্ডের মধ্যদিয়ে তারা তাদের হতাশা ও ব্যর্থতা ঢাকতে পারবে না। আমেরিকা ও তার মিত্রারা যে সম্মান হারিয়েছে এসব হত্যাকাণ্ডের মাধ্যমে তারা তাদের আস্থা এবং সম্মান ফিরিয়ে আনতে পারবে না।

‌‘মধ্যপ্রাচ্যে যে প্রতিরোধের ফ্রন্ট গড়ে উঠেছে তাদের ভীত-সন্ত্রস্ত করা যাবে না; বরং এ অঞ্চলের জনগণের মধ্য থেকেই আমেরিকার মুখে মুষ্টাঘাত করা হবে। জেনারেল সোলাইমানি এবং মুহান্দিসের হত্যাকাণ্ড এ অঞ্চলে প্রতিরোধের নতুন অধ্যায় সৃষ্টি করবে এবং আরো অনেক বিজয় আসবে যার মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা সম্পূর্ণভাবে সরে যেতে বাধ্য হবে।’
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম